সম্পাদকীয়
সাহিত্য , সংস্কৃতি ও চিন্তা-শিল্প বিষয়ক ওয়েব পত্রিকা চাঁদের পাহাড় আত্মপ্রকাশ হলো। পৃথিবীতে যে কোন নবজন্ম অসীম সম্ভাবনা নিয়ে আসে। আমরা ভবিষ্যত নিদির্ষ্ট করে বলতে পারিনা, তবে এই সামগ্রিক প্রয়াসে মানুষের মনের উৎকর্ষ সাধন করার কাজটি আমরা করছে চাই। ইতিবাচক চিন্তাচর্চার মধ্য দিয়ে নৈতিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে উঠবে, এই আমাদের বিশ্বাস।
আমরা চাই চিন্তার স্বাধীনতা আর শিল্পের গভীরতাকে তুলে ধরতে। আমরা বিশ্বাস করি, সাহিত্য ও সংস্কৃতিই পারে মানুষের ভেতরের অন্ধকার দূর করে আলোকিত আগামী গড়তে। আমাদের এই পথ চলায় কোন গণ্ডিতে সীমাবদ্ধ থাকতে চাই না; বরং নবীন-প্রবীণের মেলবন্ধনে চিন্তার বহুমাত্রিক আকাশ ছোঁয়া আমাদের স্বপ্ন।
চাঁদের পাহাড়ের আত্মপ্রকাশ সংখ্যায় যারা লেখা দিয়েছেন, আমরা আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের চিন্তা ও লেখনি আমাদের পথ দেখাবে সব সময়, এই কামনা করি।
কৃতজ্ঞতা জানাই এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর পরিচালক মজনু মোল্লা, সম্প্রীতি ফাউন্ডেশন, জলপত্র বুক ক্যাফে এন্ড রিসোর্ট, মোলাশীকান্দা উদ্যোগী সংঘ এবং প্রিয়জন সানি আলফ্রেড রোজারিও, যোসেফ টনি রোজারিও, অস্ট্রেলিয়া প্রবাসী নিতা আপা, মেরী বীণা ডি কস্তা ও রাসেল রহমান শিমুল সহ সহায়তাকারী সকলকে। আপনাদের সহযোগিতা আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে।
২০২৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় চাঁদের পাহাড় বুক ক্যাফে। প্রতিষ্ঠালগ্ন থেকে আপনাদের দেওয়া উপহার বই দিয়ে গড়ে উঠেছে এই বুক ক্যাফে, আজীবন সদস্য হয়ে পাশে থেকেছেন অনেকে; আপনাদের সহযোগিতা কৃতজ্ঞতাসহ স্মরণ করছি। আপনাদের উৎসাহ ও অনুপ্রেরণায় আত্মপ্রকাশ হলো আমাদের নতুন এক ঠিকানা- সাহিত্য , সংস্কৃতি ও চিন্তা-শিল্প বিষয়ক ওয়েব পত্রিকা চাঁদের পাহাড়।
আসুন, এই সৃজনশীল যাত্রায় আমরা একে অপরের সহযাত্রী হই।
জেমস আনজুস
সম্পাদক, চাঁদের পাহাড়।
সম্পাদনা পরিষদ
সম্পাদক
জেমস আনজুস
নির্বাহী সম্পাদক
প্লাসিড প্রণয় গমেজ
সম্পাদনা সহযোগী
মোহাম্মদ আল-হাসান
ফ্রান্সিসকা জেনেভী
অমিত কুমার বর্মণ
গ্রেণার দীপ
স্টালিন সাগর রোজারিও।
নামলিপি:
ইহসান আননুর।
সদস্যপদ গ্রহন করুন
বইয়ের সঙ্গে কাটুক সময়
লাইব্রেরির সদস্য হওয়ার সাধারণ নিয়ম:
- সদস্যপদ - ক. সাধারণ সদস্য ( জামানত ৩০০ টাকা)
খ. বিশেষ সদস্য (জামানত ৫০০ টাকা) গ. আজীবন সদস্য (এককালীন ৩০০০ টাকা) - লাইব্রেরির মাসিক চাঁদা- শিশুবিভাগ- ২৫ টাকা; উমুক্ত- ৫০ টাকা। তবে কেও ইচ্ছা করলে বার্ষিক বা অর্ধবার্ষিক ভিত্তিতে অগ্রিম চাঁদা প্রদান করতে পারবেন।
- লাইব্রেরিতে বসে বা বাড়িতে নিয়ে বই পড়ার ব্যবস্থা আছে।
- বই আহরণের উপহার হিসেবে লাইব্রেরির জন্য বই আহরন করা হয়।
সময়: প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এবং প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
যোগাযোগ: চাঁদের পাহাড় বুক ক্যাফে; গ্রাম: মোলাশীকান্দা(মোলাশীকান্দা ক্লাবঘরের বিপরীতে)
ডাকঘর: হাসনাবাদ, উপজেলা: নবাবগঞ্জ, জেলা: ঢাকা। প্রয়োজনে: ০১৯১১ ৪০১৩৪৩
পরিচালনা পর্ষদ
সভাপতি : জেমস আনজুস
সহসভাপতি : মুহম্মদ আল হাসান
সহসভাপতি : ফ্রান্সিসকা জেনেভী বিথী
সাধারণ সম্পাদক : অমিত কুমার বর্মন
সহসাধারণ সম্পাদক : সৌরভ দেছা
অর্থ সম্পাদক : ক্লেমেন্ট প্রলয় গমেজ
সাংগঠনিক সম্পাদক : ফেরদৌস রহমান খান (তমাল)
সহসাংগঠনিক সম্পাদক : লরেন্স বাপ্পি গমেজ
তথ্য ও প্রযুক্তি সম্পাদক : প্লাসিড প্রণয় গমেজ
সাংস্কৃতিক সম্পাদক : লিভাইট আঞ্জুস
সহসাংস্কৃতিক সম্পাদক : ফ্রান্সিস মৃদুল গমেজ
সমাজসেবা সম্পাদক : রিত্তিকা ডি কস্তা
যোগাযোগ সম্পাদক : নিলয় দে রয়