দোহারে আলো ছড়াচ্ছে উজান গণগ্রন্থাগার

একটি সমৃদ্ধ গ্রন্থাগার, একটি সমারে রূপরেখা বদলে দিতে পারে।   গন্থাগার চিন্তার বিকাশ ও উৎকর্ষ সাধনের কেন্দ্রস্থল। একদল  যুবকের নিরলস প্রচেষ্টায় উজান গণগ্রন্থাগার শুভ সূচনা হয়। এটি এখন সর্বসাধারণের জ্ঞান অন্বেষণের জন্য উন্মুক্ত জায়গা। যে কেউ এখানে এসে বই, সাময়িকী, পত্রিকা ইত্যাদি পড়তে পারে।পাঠক সদস্য হওয়ার পরে, যে কেউ বই বাসায় নিয়ে পড়তে পারে।

 উজান গণগ্রন্থাগার দোহারের শিক্ষা ও সংস্কৃতির একটি মুক্তচর্চা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালকরা স্বপ্ন দেখেন দেশের প্রতিটি গ্রামে গ্রামে একটি করে লাইব্রেরি হবে এবং লাইব্রেরিগুলো ঘিরে বেড়ে উঠবে নতুন প্রজন্ম।  উজান গ্রণগ্রন্থাগার নারী-পুরুষ, ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে দর্শন ও মতবাদিক বির্তকের উর্দ্ধে সমাজের সর্বস্তরের মানুষের সৃজনশীল চিন্তার বিকাশে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। সারা বছর পাঠচক্র, বিভিন্ন দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে উজান গণগ্রন্থাগার। যেমন একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলপনা অনুষ্ঠান, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, হেমন্ত উৎসব, পহেলা বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী প্রভৃতি।