ব্রাদার প্রদীপ লুইস রোজারিও, সি.এস.এস

“ধরিত্রির বুকে নব আগমনী সুরসৃষ্টির রহস্য জানতে, দেখতেশিশু কিশোর এগিয়ে চলে বহুদূর। ” স্বপ্ন দেখতে কে না ভালবাসে ! সকলেরই স্বপ্ন থাকে সে কিছু একটা করবে । আমরা সকলেই কল্পনা বিলাসী। এমন কোন মানুষ জাতি নেই যারা কল্পনা করতে ভালবাসে না, কিন্ত জীবনের এমনই নানা কল্পনা কি সত্যি হয়ে আসে ? কিছু কল্পনা কেবল মনোকল্প […]

“ধরিত্রির বুকে নব আগমনী সুর
সৃষ্টির রহস্য জানতে, দেখতে
শিশু কিশোর এগিয়ে চলে বহুদূর। ”

স্বপ্ন দেখতে কে না ভালবাসে ! সকলেরই স্বপ্ন থাকে সে কিছু একটা করবে । আমরা সকলেই কল্পনা বিলাসী। এমন কোন মানুষ জাতি নেই যারা কল্পনা করতে ভালবাসে না, কিন্ত জীবনের এমনই নানা কল্পনা কি সত্যি হয়ে আসে ? কিছু কল্পনা কেবল মনোকল্প জগতেই থেকে যায়। সেই কল্পনার, ভাবনার স্ফুরণ ঘটায় এমনই একজন স্বপ্নবিলাসী মানুষ যিনি ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে মানুষকে ভালোবেসে অকৃপণভাবে মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে সোনার বাংলা গড়ে তুলতে পারে । যাকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। যিনি আলোর লন্ঠন নিয়ে অসীম সম্ভাবনার দুয়ার খোলা রেখে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে চলে । তিনি হলেন আলোর জ্ঞানের ফেরিওয়ালা, মানুষ গড়ার কারিগর, সেবা ব্রত মানবিক ভাবনার মহান মানুষ -‘ শিক্ষক’। কারিগর অর্থাৎ যিনি তৈরি করেন। শিক্ষক হলেন সেই কারিগর যার নেই কোন ক্লান্তি , আছে চোখে মুখে অপার আনন্দের তৃপ্তি । জড় জগতে কত কিছুই না তৈরি করা হয় কিন্তু জীব জগতে পিতামাতার শিক্ষা নিয়ে পরবর্তী ধাপে যিনি বিশ্বব্রহ্মান্ডের বিস্ময়কর সন্ধান দিতে অকৃপণ সংকল্পে দীক্ষা দান করেন তিনিই শিক্ষক। শিক্ষকগণ মানুষের প্রতিরূপ মানুষ তৈরী করতে পারে না , পারে মানুষরূপী সত্তার মধ্যে মনুষ্যত্ববোধ যুক্ত করে তাকে জ্ঞানের আলোতে পৃথিবী দেখার সক্ষমতা অর্জনে সহায়তা করতে। শিক্ষক কেন মানুষ গড়ার কারিগর? জেনে নেই তাঁর জাদকুরী কাজের মহিমা।
শিক্ষক বা A TEACHER is:
T= Truthful
E= Effective instructor
A= Active
C= Courageous
H= Honest
E= Energetic
R= Responsible

সদা হাস্যমুখ : পরিবারের সান্নিধ্য ছেড়ে শুভ্র সকালে যার হাসি মুখ দেখে শুরু হয় নতুন দিনের পথ চলা তিনিই শিক্ষক। Teachers play a vital role to determine students aims in life and future plans, in consultation with their teachers.

মহান পেশা : আদর্শ মানুষ গড়তে আদর্শ শিক্ষকের বিকল্প নেই। আমাদের সমাজের শিক্ষকতা হলো একটি মহান পেশা। আদর্শ শিক্ষক ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ছাড়াও বিশ্বকেও পাল্টে ফেলার সক্ষমতা রাখেন। তাই সমগ্র বিশ্বে পেশাগত দিক থেকে শিক্ষকের স্থান শীর্ষে ।

দ্বিতীয় পিতা-মাতা : শিক্ষক শব্দটি সবার কাছে অনেক শ্রদ্ধার। পিতা-মাতা যেমন সন্তানদের সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পালন করেন, একজন শিক্ষকও তেমনি শিক্ষার্থীর জীবনে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠার দায়িত্ব পালন করেন। পরিবারের অনানষ্ঠুানিক শিক্ষার বাইরে সব আনষ্ঠুানিক শিক্ষা শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীরা পেয়ে থাকে । তারা শিক্ষার্থীদের মানবিক মানুষ গঠনের অকৃত্রিম বন্ধুর মতো ভূমিকা পালন করেন। The students try to follow their teacher in his manners, customs, etiquette, style of conversation and his get up. He is their ideal. He can lead them anywhere.

স্বার্থহীন মানুষ : প্রত্যেক জন মানুষের জীবনেই একজন আদর্শবান শিক্ষকের উপস্থিতি রয়েছে । শিক্ষক কোন স্বার্থ ছাড়াই নিরলস পরিশ্রম করে শিক্ষার্থীকে বড় পর্যায়ে নিয়ে যেতে ভূমিকা রাখেন।Teachers mustn’t be a corrupt and decadent class of teacher. These kinds of teachers are harmful for a nation more seriously than a class of corrupt and perverted judiciary, army, police bureaucracy, politicians and technocrats. The nation with the corrupt teachers is a nation risk.

ইতিবাচক চিন্তার সহায়তাকারী : শিক্ষক সর্বদাই সচেষ্ট থাকেন তার শিক্ষার্থী কতটা ইতিবাচক চিন্তা করছে । সে জন্য তিনি শিক্ষার্থীকে নেতিবাচকতার মাঝে যেকোন গুণ খুজেঁ নিতে সহায়তা করেন। শিক্ষার্থীরাও বোঝে কাদা ময়লায়ও পদ্ম ফুটতে পারে এবং তা শেখান শিক্ষক। Teachers need a deep understanding of where their students are coming from – their background, their struggles, and their abilities. And have to play a cardinal role in the building up of the character of the next generation.

মিশন, ভিশন : মানুষ গড়ার কারিগর হতে হলে দরকার মিশন – ভিশন ও পলিসি । শিক্ষক শিক্ষার্থীকে সেই পথে চলতে সহায়তা করেন। Students are deeply affected by the teacher’s love and a affection, his character, his competence, and his moral commitment. A popular teacher becomes a model for his students.

ধৈর্যবান ও অটল চিত্তের অধিকারী : মানব মন বড়ই চঞ্চল। স্থির থাকতে চায় না। শিক্ষার্থীরা এমন একটা বয়সে অবস্থান করে যেখানে থাকে চঞ্চলতা, আবেগ, রাগ, ভয় সবকিছু। শিক্ষক ধৈর্য ও অটল মনোভাব নিয়ে শিক্ষার্থীদের মাঝে মননশীলতার বীজ অঙ্কুর করার মাধ্যমে তাদের স্বপ্নকে উন্মোচন করেন। Patience is key. This is very true of teaching, and not just patience with the students! Teachers also need patience in dealing with the school system, bureaucracy, and parents as well.

মল্যূবোধ গঠন : জ্ঞানশন্যূ মানব শিক্ষার্থীকে শিক্ষকই ভিন্ন চোখে বিশ্ব দেখাতে শেখায়। সত্য-মিথ্যা,ন্যায়-অন্যায়ের সুস্পষ্ট পার্থক্য বুঝিয়ে শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে তিনি সহায়তা করেন। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে কি ভাবে পথ চলতে হবে এবং কিভাবে নৈতিকতার সংস্পর্শে জীবনকে শ্রেষ্ঠতার পর্যায়ে নিতে হবে তার পথ দেখান শিক্ষক। শুধু পুথিঁগত শিক্ষাই নয়, শিক্ষকরা শিক্ষার্থীদের শিখিয়ে থাকেন কর্তব্যপরায়নতা, ক্ষমাশীল, ভদ্রতা,শিষ্টাচার, সৌজন্যবোধ আরো অনেক কিছু।

স্বয়ংসম্পর্ণূ জীবন গঠনদান : শিক্ষকের মহৎ সাহচর্যে শিক্ষার্থীরা স্বয়ংসম্পর্ণূ জীবন গঠনের সাধনায় নিজেকে ব্যপহৃত করেন। শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিত্বের জাগরণ ও সুপ্ত প্রতিভার বিকাশ গঠনে একজন আদর্শ শিক্ষকের অগ্রণী ভূমিকা রয়েছে । জীবনের সর্বক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে তাদের সংগ্রাম মুখর জীবনে চলার পথকে সুগম করে দেন শিক্ষক, যার দরুন শিক্ষার্থীরা ভবিষ্যৎ জীবনে বহু গুণের অধিকারী, সার্থক ও মহিমান্বিত হয়ে ওঠে ।

সমাজের দর্পণ : শিক্ষক হলেন সমাজের দর্পণ, সর্বস্তরের শ্রদ্ধাভাজন ব্যক্তি ।Teachers provide the power of education to today’s youth, thereby giving them the possibility for a better future. একজন শিক্ষক যাকে অনুসরণ করে আদর্শ সমাজ গড়ে ওঠে । শিক্ষক তার নিজে ধারণ করা মহৎ গুণাবলী শিক্ষার্থীদের মধ্যে বিলিয়ে দিয়ে পরম আনন্দ ও তৃপ্তি পান।

জ্ঞানের ভান্ডার : শৈশবকাল থেকে মানুষ যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অজানাকে জানার কৌতুহল মেটায় এবং সারা জীবনের পথ চলার রসদ হিসেবে কাজ করে, তাই শিক্ষা। শিক্ষকের প্রতিটি কথা যেন শিক্ষার্থীর কাছে আলোর ফুলঝুড়ি । শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই নয়, একজন শিক্ষার্থীর চারিত্রিক গুণাবলী ও অন্তর্নিহিত প্রতিভা বিকাশে শিক্ষকের অবদান অনস্বীকার্য।Teachers know when to push students, when to give a gentle nudge in the right direction, and when to let students figure it out on their own. But they won’t let a student give up.

বট বক্ষৃ : বর্ণমালা শেখা থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ পর্যন্ত শিক্ষকরা একেকজন শিক্ষার্থীর জন্য বটের ছায়া হয়ে থাকেন। আমাদের এই উন্নয়নশীল দেশে প্রতিটি শিক্ষার্থীর হৃদয় গহীনে ছোট ছোট ইচ্ছেগুলো ডানা মেলে উড়ে বেড়ায়। প্রতিযোগিতার দৌড়ে শিক্ষার্থীরা যখন তাদের আকাঙ্খিত ইচ্ছে পূরণে অসমর্থ্য হয়ে পড়ে তখন শিক্ষকই পরম মমতায় মন নিয়ে নির্ভরতার হাত বাড়িয়ে দেন।

অনুপ্রেরণাদাতা ও সংবেদনশীল এবং রোল মডেল : শিক্ষক হলেন শিক্ষার্থীর জীবনে অনুপ্রেরণার উৎস। তিনি শিক্ষার্থীদের কৌতুহলী মনকে উসকে দেন বিভিন্ন বিষয় জানতে। তিনি শিক্ষার্থীর মনে স্থান করে নেন একজন ভাল বক্তা, শ্রোতা হিসেবে । তিনি শিক্ষার্থীর মনের অভিব্যক্তি, তাদের সমস্যার সমাধান অত্যন্ত সংবেদনশীল মন নিয়ে বিচার করেন এবং তাদের সুপথে চলতে সাহায্য করেন। এজন্য অধিকাংশ শিক্ষার্থীরা শিক্ষককে রোল মডেল হিসেবে দেখেন এবং শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেয়।Teachers must come into work everyday knowing their students will soak up their actions like sponges. They must show how to be a good person not just by telling, but also by being.

পরামর্শদাতা : শিক্ষক শিক্ষার্থীদের সঠিক পথে চলতে বিশেষ করে তাদের ভবিষ্যৎ জীবনে ক্যারিয়ার গঠনের জন্য সুপরামর্শ দিয়ে থাকেন। তিনি কাউন্সেলিং এর মাধ্যমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যান এবং তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছুতে সাহায্য করেন। তিনি শিক্ষার্থীদের কাছে আলোর দিশারি এবং পথ প্রদর্শক।

সমাজ নির্মাণের স্থপতি : শিক্ষক সমাজ হলো প্রকৃত সমাজ ও সভ্যতার বিবেক। তিনি সমাজ, রাষ্ট্র নির্মাণের স্থপতি । তিনি এক একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের সফল নাগরিক হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। If a teacher doesn’t care or doesn’t make their effort, their students won’t either. If a teacher shows students that they do truly care, they will do the same.

সৃজনশীলতা ও নান্দনিক রুচিশীলতা : শিক্ষক নিজের সৃজনশীলতা দিয়ে নান্দনিক ভাবে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে তোলেন। শিক্ষকের রুচিশীল মানসিকতা শিক্ষার্থীদের উন্নত জীবন বেছে নিতে সাহায্য করে ।

মেলবন্ধন স্থাপন : শিক্ষক তার শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের প্রতিও সচেতন এবং বিনয়ী থাকেন। কারণ অভিভাবকদের সাথে শিক্ষকের মেলবন্ধন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে সহায়তা প্রদান করে থাকে ।

শিক্ষক সম্পর্কে কথা বলা চারটিখানি কথা নয়। শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয় তাহলে সেই মেরুদন্ড গড়ার কারিগর হলেন শিক্ষক। জীবন দানকারী পিতামাতার পরবর্তী স্থান শিক্ষকের। শিক্ষক তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে একজন ভালো মনের যোগ্য, সৎ, বিনয়ী, মানবিক, পরমতসহিষ্ণু শিক্ষার্থী ও সুশীল নাগরিক সর্বোপরি ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলেন। এজন্য শিক্ষক হলেন শ্রেষ্ঠ পেশার অধিকারী ও মানষু গড়ার সুদক্ষ কারিগর। সর্বোপরি বলতে পারি; একজন সাধারণ শিক্ষক বক্তৃতা করেন, একজন ভালো শিক্ষক বিশ্লেষণ করেন এবং একজন শ্রেষ্ঠ শিক্ষক অনুপ্রাণিত করেন।

তথ্য সংকলন: ইন্টারনেট

ব্রাদার প্রদীপ লুইস রোজারিও, সি.এস.এস: প্রাক্তন প্রধান শিক্ষক, বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়।