তোমার এতো ভালোবাসা ও অন্যান্য কবিতা
তোমার এতো ভালোবাসা!
তোমার এতো ভালোবাসা!
মনের মধ্যে রাখবো ধরে যতনে,
জীবনে ও মরণে।
ভালোবাসা কি?
সেটা তুমি শিখিয়ে দিলে,
আমাকে ভালোবেসে।
তোমার এতো ভালোবাসা!
জীবনে ও মরনে –
রাখবো ধরে যতনে।
তোমার ভালোবাসায় হয়েছি সিক্ত,
বুঝেছি জীবনের অনুভূতি।
শুভ্র সুন্দর ভালোবাসা তোমার
করেছে আমাকে মুগ্ধ।
ধরণীর বুকে জন্মেছি আমি
দেখেছি তোমার ভালোবাসাকে,
তোমার ভালোবাসায়।
সেখানে লুকিয়ে আছে-
বিস্ময়ভরা সৌন্দর্য।
১৯-১০-২৫ খ্রিঃ
আজ আমার মন ভালো নেই
মন খারাপেরা –
আজ সবাই দল বেঁধে এসেছে
আমাকে আঘাত করবে বলে।
একে একে এসে –
আঘাত করছে তো করছেই।
আমি ওদেরকে এতোটাই
প্রশ্রয় দিয়েছি যে,
এখন ওরা আমাকে পেয়ে বসেছে।
প্রতিবারই ভাবি –
ওদেরকে আর প্রশ্রয় দেব না,
কিন্তু আমি এখান থেকে
কিছুতেই বের হতে পারছি না।
দিনের পর দিন –
প্রশ্রয় দিয়েই যাচ্ছি,
আর আমি নিঃশেষ হয়েই যাচ্ছি।
২০২৫ খ্রি.
শিউলি-বকুল
কাছে দূরে যেখানেই থাকো তুমি,
মনে রেখো আছি তোমার সাথেই আমি।
তোমার দেওয়া গোলাপ-বকুল,
এখনও আছে আমার বইয়ের ভাঁজে।
এই কাঠগোলাপের কথা কি তোমার মনে আছে?
কি-ই না মজা করতে তোমার কাঠগোলাপ নিয়ে!
আর আমার পছন্দের শিউলি ফুল?
তুমি প্রতিদিন সকালে শিউলি ফুল কুড়িয়ে আনতে কচুপাতায় করে –
আমার দিবে বলে।
শিউলি ফুল পেয়ে আমি উচ্ছ্বসিত হয়ে যেতাম।
তুমি আমাকে বলেছিলে ফুল তাকেই দাও,
যে দশবছর পরেও দেখাতে পারবে তোমার দেওয়া ফুল।
আজও আমি যত্ন করে রেখেছি,
তোমার দেওয়া শিউলি-বকুল।
ঠিক তোমার মতো করে।
আছো তুমি আমার ঠিক সেখানটায়ই,
যেখানটায়ই রেখেছিলাম তোমাকে।
২৭-০৯-২৫ খ্রি.