চাঁদের পাহাড় প্রতিবেদন

কবি ড্যানি লরেন্স এর ‘দূর দেশ থেকে বলছি’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

নিজস্ব প্রতিবেদন: 

গত ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আমেরিকা প্রবাসী কবি ড্যানি লরেন্স এর প্রথম কাব্যগ্রন্থ ‘দূর দেশ থেকে বলছি’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। চাঁদের পাহাড় বুক ক্যাফে এর আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোলাশীকান্দা উদ্যোগী সংঘের সভাপতি দীপ দেছা, হাসনাবাদ দিশারী সংঘের সভাপতি কেনেডি গমেজ এবং অগ্রদূত ছাত্র সংগঠনের সভাপতি এডুয়ার্ড রিত্তিক ডি কস্তা। কবির দুই কন্যা  সিন্ড্রেলা ও ঐন্দ্রিলা বইয়ের মোড়ক উন্মোচন করেন।  কবি ড্যানি লরেন্স বলেন, ‘নিজের প্রথম কবিতার বই, তাই খুবই ভাল লাগছে। বইয়ের কবিতাগুলো আমার তরুণ-যুবক বয়সে লেখা।’ 

চাঁদের পাহাড়ের প্রতিষ্ঠাতা জেমস আনজুস বলেন, ‘কবির জীবনবোধের প্রতিচ্ছবি কবিতায় ফুটে ওঠে। কবি তাঁর সৃষ্টির এই নিভৃত পথ সুখ-দুঃখ, প্রাপ্তি-অপ্রাপ্তি, ভিতর-বাহির সবকিছু শব্দের মালায় গেঁথে নতুন ভাবনা বা চেতনা নিয়ে পাঠককে এক নতুন পথে ডেকে নিয়ে যায়।’ বইয়ের মোড়ক উন্মোচনের পর বই থেকে কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী গ্রেণার দীপ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী এহসান আননূর, চাঁদের পাহাড়ের সাধারণ সম্পাদক অমিত কুমার বর্মণ, কবি পরিবারের সদস্যবৃন্দ এবং মোলাশীকান্দা ও হাসনাবাদ ক্লাবের সদস্যরা। বইটি প্রকাশ করেছে ইছামতি প্রকাশনী।

Section Five Image ১৪ মার্চ ২০২৬
Section Five Image

১৪ মার্চ ২০২৬