দ্রোহের শ্মশান

দ্রোহের শ্মশান

_ মোঃ ফয়সাল

আঁধারের সময়ান্তে রাত্রিকে ভোর সাধে,

অন্যায় যেমন যায় টুটে যায়, সবার প্রতিবাদে।

সোচ্চার হয় অনাগতরা, হে আগামীর দিন;

শোধরায় তা অবিরত, জমে থাকা সব ঋণ।

আমার বাঁচা, আমার মরা দেইনি কাউকে জমা,

নিয়মের নামে যত অনিয়ম, করবোনা তা ক্ষমা।

যুগে যুগে যেনো সত্যকে পুঁজে মিথ্যের অবসান,

দ্রোহের প্রেমের ভয়াবহতায়, ফুলের বাগান হয় শ্মশান