কাছে দূরে যেখানেই থাকো তুমি,
মনে রেখো আছি তোমার সাথেই আমি।
তোমার দেওয়া গোলাপ-বকুল,
এখনও আছে আমার বইয়ের ভাঁজে।
এই কাঠগোলাপের কথা কি তোমার মনে আছে?
কি-ই না মজা করতে তোমার কাঠগোলাপ নিয়ে!
আর আমার পছন্দের শিউলি ফুল?
তুমি প্রতিদিন সকালে শিউলি ফুল কুড়িয়ে আনতে কচুপাতায় করে –
আমার দিবে বলে।
শিউলি ফুল পেয়ে আমি উচ্ছ্বসিত হয়ে যেতাম।
তুমি আমাকে বলেছিলে ফুল তাকেই দাও,
যে দশবছর পরেও দেখাতে পারবে তোমার দেওয়া ফুল।
আজও আমি যত্ন করে রেখেছি,
তোমার দেওয়া শিউলি-বকুল।
ঠিক তোমার মতো করে।
আছো তুমি আমার ঠিক সেখানটায়ই,
যেখানটায়ই রেখেছিলাম তোমাকে।
২৭-০৯-২৫ খ্রি.