ধান্দা ও অন্যান্য কবিতা
ধান্দা
ধান্দায় ধান্দায় দুনিয়া ভরা
ধান্দায় কেউ নিঃস্ব অচল
ধান্দা করে চলছে দিব্যি
ধান্দাবাজ আজ মানুষ আসল।
রোগী পড়ে ডাক্তারের ধান্দায়
ডাক্তার পড়ে ওষুধের ধান্দায়
ওষুধ আবার আসল-নকল
মানুষ বুঝি গাধা সকল।
ধান্দায় ধান্দায় চলে চলমান এই দুনিয়া,
ধান্দায় জীবন শেষ
ধান্দা করে শোনায় আবার
বড় বড় উপদেশ।
প্রিয়মুখ
কত লোক দেখি কত লোক চিনি
আশেপাশে করে আনাগোনা।
যারা একদা ছিল আত্মার আত্মা,
তারা এখন হইলো বড়
আর আমি রইলাম ছোট।
তাই বুঝি আর দেখে না তারা
এই চেনা মুখটি।
দুঃখের সাথে বলি আমি,
এই কি ছিল মনের চাওয়া?
মনে কি পড়ে না রে সেই ছেলেবেলা?
সুখে-দুখে চলতাম মোরা, খেলতাম সারাবেলা
আজ তোরা অবেলায়, ফেলে গেলি অচেনায়।
মনের ভাবনা মনেই রাখি
যদি হতাম তোদের মত
পারতাম কী রে দূরে যেতে?
অবাক হয়ে দেখি বসে
প্রিয়মুখ আর নেই রে প্রিয়।