অন্যায় যেমন যায় টুটে যায়, সবার প্রতিবাদে।
সোচ্চার হয় অনাগতরা, হে আগামীর দিন;
শোধরায় তা অবিরত, জমে থাকা সব ঋণ।
আমার বাঁচা, আমার মরা দেইনি কাউকে জমা,
নিয়মের নামে যত অনিয়ম, করবোনা তা ক্ষমা।
যুগে যুগে জেনো সত্যকে পুঁজে মিথ্যের অবসান,
দ্রোহের প্রেমের ভয়াবহতায়, ফুলের বাগান হয় শ্মশান
খাদের জায়গায় খাদ থেকে যায়
বাঁধ দেই যদি খাদেতেই,
অবলা জাতি বলো তো কি পায়?
পড়েতো পুরানো ফাদেতেই।
গদিতে যদি একই মুখোশ
পালাবদল করে আস্তানার,
রূপগুলো তার পাল্টে কি আর ;
মুক্তি মেলে নাস্তানার?
শহর কি গ্রাম, চলে সংগ্রাম
পোস্টারগুলোর মুখ বদল,
পুরানো চিঠির নতুন খাম
মুক্তি দিবে সে কোন দল?
কি আছে তোমার চোখের তারায়,
হারাই আমি বারেবারে,
সময় আমার আটকে গেছে
তোমার মায়ার কাটাঁতারে।
মাঝে মাঝে আমি মিশে যে যাই
তোমার আরোও কাছে,
চকচকে ঐ ধারালো চোখে
গ্ল্যামার জানা আছে !
স্বস্তিতে তোমার প্রশান্তি পাই
হৃদয় ভরে প্রাণোল্লাসে,
তোমার মনের বেলকুনিতে
আমার মনের চাদঁ হাসে।
নেকাপে তোমার লাজুক চোখে
শিহরণ আমার -জাগে,
তোমাকে আমি খুঁজে যে পাই
আমার-ই অনুরাগে ।