চিত্রকর্ম প্রদর্শনী: ইছামতীর পুঁথিগান

ভিজুয়্যাল আর্টিস্ট ও লেখক
বিএফএ ও এমএফএ , ইউডা।
ছবি এঁকে আমি মূলত উপস্থাপন করতে চাই সৃষ্টির সৌন্দর্যের উল্লাসকে কারণ আমি সেই আনন্দ ধারণ করি। পাশাপাশি সৃষ্টিকর্তার অনন্য নিদর্শনকে মানুষ হিসেবে আমরা যেভাবে নষ্ট করছি তার একটি চিত্রও জনসচেতনতার লক্ষ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি অবিরত।
এই যে মাটি,সচ্ছ পানি,বায়ুমন্ডল,পরিযায়ী পাখি সবকিছু মানুষের জন্য অথচ আমরা এগুলোকেই কিছুটা আড়াল করে অস্পষ্ট এক গন্তব্যেের দিকে ছুটে চলছি। জীবনে আমরা বড় হওয়ার জন্য যা করছি তা ভার্চুয়াল মুখোশের আড়ালে বাস্তবতাকে অস্বীকার করার মতো।
আমি আমার ছবি আঁকার মাধ্যমে সেই বাস্তবতাকে তুলে আনতে চাই যা আমাদের শেকড়কে ভুলিয়ে দিবে না বরং মাটির সাথে সম্পর্কের কথা মনে করিয়ে দিবে।
আমার ছবি আঁকার বিষয়- প্রকৃতি। প্রকৃতিই আমার প্রধান উপজীব্য। প্রিয় শিল্পী- জয়নুল আবেদীন,এসএম সুলতান,সোহাগ পারভেজ,জাস্টিন কেলনার।














