গোলাম আবুল হোসেন

ছড়ায় শিখি পড়া

১.

দোয়েল টিয়া ময়না পাখি

ঘুঘু শালিক রোজ দেখি

কাক কোকিলে গোল বেঁধেছে

টুনটুনিতে ঝোল রেধেছে

কোয়েল শ্যামা বলছে যাবো

মজা করে সবাই খাবো।

২.

বাঘ ভাল্লুক সিংহ মামা

পশু পাখি পড়ে না জামা।

শিং ছাড়া ঐ বিড়াল কুকুর

শিয়াল ডাকে রাত দুপুর।

গরু ভেড়া মহিষ ছাগল

হরিণ দেখতে খোকা পাগল।

৩.

গাজর খাব লতি খাব

খাব সবজি যত

লাউ কুমড়া বেগুন খাব

থাকবো বীরের মতো।

আলু পটল কচু কলা

চিচিংগা আর কাকরোল মূলা

খোকা খুকু লক্ষী সোনা

সবজি খেলে রোগ হবে না।

৪.

লাউ কুমড়া বরবটি

খাবো ইচ্ছে মতো

রোগ-জীবানু থাকবে দূরে

হবে পদানত।

আলু পটল ধুন্দুল খাব

পেপে আর পেয়ারা যত

শক্তিশালী হবো আমি

বাঁচবো বাঁচার মতো।

৫.

সৎ কাজ করবো

সৎ  পথে চলবো

মিথ্যা কথা বলবো না

অসৎ পথে চলবো না

============================